রাজধানীর উত্তরায় গাজীপুর ৩ আসনের এমপি হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী মরহুম আলহাজ্ব এডভোকেট রহমত আলী এমপির পুত্র আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দূর্জয়ের বাসায় শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ আগষ্ট (শনিবার) রাতে কাওরাইদ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ, শ্রমিক লীগের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী উত্তরায় নেতার বাসায় গিয়ে কর্মী সমাবেশ করেন।
উত্ত কর্মী সভায় সাবেক ছাত্র নেতা মোঃ মাহফুজুর রহমান রাজীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর তিন আসনের এমপি হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দূর্জয়।
কাওরাইদ ইউনিয়ন থেকে আসা প্রত্যেকের সাথে প্রথমে পরিচয় হন নেতা এবং পরবর্তীতে প্রত্যেক ওয়ার্ড থেকে বর্তমান সরকারের কর্মকান্ড তুলে ধরেন এবং মরহুম কাওরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডলের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় কাওরাইদ ইউনিয়ন থেকে বক্তব্য রাখেন কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুহুল আমিন ইমন, ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আক্তারুজ্জামান খোকন, কাওরাইদ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ চান মিয়া, সাবেক কৃষকলীগ নেতা মোঃ হেলাল উদ্দিন, যুবলীগ নেতা মোঃ শাহিন আলম,ছাত্র নেতা নাঈমুর রহমান খান, যুবলীগ নেতা মোঃ সোহাগ মিয়া, মোঃ জসিম মাহমুদ,এডভোকেট সাইফুল ইসলাম, মোঃ মনজুরল ইসলাম, মোঃ আকবর আলী, মোঃ শারফুল ইসলাম, মোঃ আতিক হাসান,মাসুদুর রহমান মানিক,আশিকুর রহমান,মোঃ তুহিন আকন্দ ,শামিম,মাহবুব, জামাল উদ্দিন, রাতুল, বাইজিদ প্রমূখ।
এসময় বক্তারা নেতার উদ্দেশ্যে বলেন আমাদের কাওরাইদ ইউনিয়ন সবসময় অবহেলিত, এখানের আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি প্রতিনিয়ত, আমরা যারা রাজপথের ত্যাগী নেতা তারা এখন কাওরাইদ ইউনিয়নে কোন কমিটির মধ্যে স্থান পায় না, কাওরাইদ ইউনিয়ন এখন মাদকের আখরা হয়েছে, যুব সমাজ ধংস হচ্ছে মাদকের ছোঁবলে।আমরা চাই আপনি গাজীপুর তিন আসনের এমপি হিসেবে নৌকা নিয়ে আসেন আমরা আপনার বাবা মরহুম আলহাজ্ব এডভোকেট রহমত আলী এমপির পুত্র হিসেবে আপনাকে গ্রহন করে বিজয়ের মালা পরাবো ইনশাআল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কাওরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রফিকুল ইসলাম মন্ডল আমাদের ছেঁড়ে চলে যাওয়ার পর কাওরাইদ ইউনিয়ন সেভাবে উঠে ধারাতে পারেনি,কাওরাইদ ইউনিয়ন আমাদের উপজেলার মধ্যে একটি সম্ভাবনাময় ইউনিয়ন, এখানে অনেক তরুণ ও ত্যাগী নেতাকর্মী আমাদের রয়েছে, যারা এখন অবহেলিত। মরহুম রফিকুল ইসলাম মন্ডলের যে একঝাঁক তরুণ ও প্রবীণ নেতাকর্মী রয়েছে তাদের নিয়েই আমরা কাজ করতে চাই, আমার বাবা মরহুম আলহাজ্ব এডভোকেট রহমত আলী কাওরাইদ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করে গেছেন,আমিও সবসময় কাওরাইদ ইউনিয়নের পাশে থাকবো,আজ দীর্ঘ পথ পারি দিয়ে শতাধিক নেতাকর্মী আমার বাসায় কর্মী সমাবেশে এসেছে, সামনে জাতীয় নির্বাচন জামায়াত-বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে কাওরাইদ ইউনিয়ননের নেতাকর্মীরা কাজ করে যাবে ইনশাআল্লাহ।
Leave a Reply