1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উখিয়ায় ক্যাম্পের বাইরে বসবাস যৌথ বাহিনির হাতে ৭ শতাধিক রোহিঙ্গা আটক - দৈনিক আমার সময়

উখিয়ায় ক্যাম্পের বাইরে বসবাস যৌথ বাহিনির হাতে ৭ শতাধিক রোহিঙ্গা আটক

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
চলমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারের শঙ্কা রয়েছে।
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় কিংবা স্থানীয়দের জমি দখল করে বসবাস করা ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযান এখনও চলমান রয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় এ অভিযান শুরু হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারের শঙ্কা রয়েছে। তাই ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এরই ধারাবাহিকতায় অভিযানে এখন পর্যন্ত ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা ঘণ্টাখানেকের মধ্যে হাজার ছাড়িয়ে যেতে পারে।
এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com