1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে আগুনে দ্বন্ধ, চিকিৎসাধীন অবস্থায় ৪দিন পর মৃত্যু - দৈনিক আমার সময়

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে আগুনে দ্বন্ধ, চিকিৎসাধীন অবস্থায় ৪দিন পর মৃত্যু

আলফাজ সরকার,গাজীপুর
    প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
গাজীপুরের শ্রীপুরে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ শাহেদা আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২৯ মার্চ) সকালের দিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা।
নিহত শাহেদা আহমেদ (৫০) ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এবং গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় স্কুল শিক্ষক মোতাহার খান বলেন, ঈদের ছুটিতে নিজ গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে বেড়াতে আসেন শাহেদা আহমেদ। বুধবার  (২৫ মার্চ) রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা জানায়,তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। একদিন পর তাঁর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার (২৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসতর্কতা এবং লিকেজজনিত ঝুঁকি সম্পর্কে সচেতনতা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা এ বিষয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল করিম বলেন,’ গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেছিল। দগ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে মর্মে জানি। কিন্তু আমি ছুটিতে থাকায় মৃত্যুর বিষয়টি অবগত না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com