1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আ.লীগ নেতাকে হাতকড়াসহ ‘ছিনিয়ে নিলেন’ সমর্থকরা - দৈনিক আমার সময়

আ.লীগ নেতাকে হাতকড়াসহ ‘ছিনিয়ে নিলেন’ সমর্থকরা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

লক্ষ্মীপুর জেলার কমলনগরে আওয়ামী লীগের এক নেতাকে তার সমর্থকরা হাতকড়াসহ পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই নেতার নাম আশরাফ উদ্দিন রাজন।

তিনি কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও ছিলেন।

কমলনগর থানার ওসি তোহিদুল ইসলাম বলেন, “মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে যায়। সেখানে আশরাফ উদ্দিন রাজনকে আটক করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন পুলিশের হাত থেকে তাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়।”

সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোহাম্মদ রকিবুল হাসান বলেন, “ছিনিয়ে নেওয়ার পর স্থানীয়রা হ্যান্ডকাপটি পুলিশের কাছে হস্তান্তর করে। রাজনকে ধরতে পুলিশি অভিযান চলছে। তবে তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com