গত ২২ জুন’২৪ শনিবার দুপুরে র্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-৪ ও র্যাব-১২ এর যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯২ বোতল ফেনসিডিলসহ মোঃ শান্ত আহমেদ(২৩) নামীয় ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃতের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply