1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আমাদের দেশের অবস্থা ভালো নেইঃ কাদের সিদ্দিকী  - দৈনিক আমার সময়

আমাদের দেশের অবস্থা ভালো নেইঃ কাদের সিদ্দিকী 

পলাশ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি 
    প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
টাঙ্গাইলের বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ইলেকশনে খুব জোর পেয়েছিল, নৌকা পেয়ে। সরকার, মরকার নেই। মানুষ নিয়ে গুঁড়া করে ফেলবে। মানুষের ওপর যারা অত্যাচার করে, মানুষকে যারা ঠকায়, তাদেরকে কোনও ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাসাইল উপজেলার কলিয়া গ্রামে হজরত ছিদ্দিক তোতা শাহ কবিরের (রা.) বাৎসরিক মাহফিলে এসব কথা বলেন তিনি। গত পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রহিম আহমেদকে পরাজিত করে বিজয়ী হন কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমাদের দেশের অবস্থা ভালো নেই, একেবারেই ভালো নেই। দেশের মানুষের মানবিকতা নেই, মান-সম্মান নেই, ছোট বড় পার্থক্য নেই, সবাই বাদশা।’
তিনি আরও বলেন, ‘স্বাধীন দেশে শিশুকে বেঁধে রেখে মুক্তিপণ আদায় করা হয়। এজন্য মুক্তিযুদ্ধ করিনি। এজন্য দেশকে স্বাধীন করিনি। এটা মানুষের দেশ হয়নি। যত বড় বড় কথা বলুক, দেশে উন্নয়ন হয়েছে, দালান-ভবন হয়েছে, স্কুল-মাদ্রাসা হয়েছে। সারাদিন যে কামলা দিয়ে খায় সেই মানুষটা বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, লবণ কিনতে পারে না। আমি চাই যে মানুষ পরিশ্রম করবে, তিনি সম্মান নিয়ে ভালোভাবে বেঁচে থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, হজরত ছিদ্দিক তোতা শাহ কবিরের ছেলে হজরত আবুবকর ছিদ্দিক, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ।
প্রসঙ্গত, বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গামছা প্রতীকে নির্বাচন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com