1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আনন্দ মোহন কলেজে মাস্টার্স কোর্স চালু হওয়ায় আনন্দ র‍্যালী - দৈনিক আমার সময়

আনন্দ মোহন কলেজে মাস্টার্স কোর্স চালু হওয়ায় আনন্দ র‍্যালী

শুভ বসাক :
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ময়মনসিংহের অন্যতম স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজে মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে মাস্টার্স কোর্স চালু হওয়ায় আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়ে। সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুল আফছার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান সাদী হাসান,  উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আতিকুর রহমান, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদার, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ আসাদুজ্জামান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রেজাউল করিমসহ প্রমুখ। আলোচনা শেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ’র নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে হোস্টেল মাঠ ঘুরে পুনরায় কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগসহ শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়ে। এসময় আনন্দ মোহন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com