আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্দ্যেগে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে পুরনো পল্টন, দোয়েল চত্বর, শহীদ মিনার, টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত বিজয়ের পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীর উপস্থিত হন। এ ছাড়া ও উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা ছাত্রদলের সভাপতি – তানিম হোসেন রাব্বি এবং খিলক্ষেত থানার সাধারণ সম্পাদক সহ আরো অসংখ্য নেতা কর্মিরা।

প্রোগ্রামের একাংশে – দৈনিক আমার সময়ের এক সাক্ষাৎকারে খিলক্ষেত থানার ছাত্রদলের সভাপতি তানিম হোসেন রাব্বি বলেন –
“আজকের এই মহান বিজয় দিবসে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদকে স্মরণ করছি। তাঁদের রক্তের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
বিজয়ের এই দিনে আমাদের প্রত্যয়—দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষায় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের সঠিক চেতনায় দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে থাকতে পারেন—এটাই আমাদের কামনা।
এছাড়াও ওসমান হাদির সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের ঘটনার মাধ্যমে দেশের স্থিতিশীলতা ও শান্ত পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে, যা কখনোই কাম্য নয়। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
Leave a Reply