1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি - দৈনিক আমার সময়

আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিজয়ী বরিশাল রেঞ্জ ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করেছেন রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। ২৬ এপ্রিল রবিবার আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টে অসামান্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বরিশাল রেঞ্জ ক্রিকেট টিমকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন রেঞ্জ ডিআইজি। এ সময় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে খেলোয়াড়রা সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। ডিআইজি খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে নিয়মিত অনুশীলনের উপর গুরুত্বারোপ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ঝালকাঠী) এস এম বায়েজীদ ইবনে আকবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com