1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অর্ধশতাধিক মন্ত্রী-এমপির সম্পদ অনুসন্ধানের আবেদন - দৈনিক আমার সময়

অর্ধশতাধিক মন্ত্রী-এমপির সম্পদ অনুসন্ধানের আবেদন

আমার সময় অনলাইন
    প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

সাবেক ২৫ মন্ত্রী ও ৪০ জন এমপির অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী এম সরোয়ার হোসেন।

রোববার (১৮ আগস্ট) দুদক চেয়ারম্যান বরাবর তিনি এই আবেদন করেন।
সুপ্রিম কোর্টের এ আইনজীবী জানান, সরকারে থাকা অবস্থায় সাবেক এসব মন্ত্রী-এমপির সম্পদ কয়েকশো শতাংশ বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমে তাদের নিয়ে খবর বের হওয়ার পরও দুদক অনুসন্ধান শুরু না করায় এ আবেদন করা হয়েছে।
লিখিত আবেদনে মো. সারোয়ার হোসেন বলেন, আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, একজন সচেতন নাগরিক এবং মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। ২০২৩ সালের ২৭ ডিসেম্বর একটি পত্রিকায় ‘অকল্পনীয় সম্পদ বৃদ্ধি মন্ত্রী-এমপিদের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের মাধ্যমে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী মন্ত্রী-প্রতিমন্ত্রীর আয় বেড়েছে সীমাহীনভাবে। দুর্নীতি ব্যতিত এ রকম সম্পদ বৃদ্ধি সম্ভব নয়।

আবেদনে এ আইনজীবী আরও লিখেন, টিআইবি আয়োজিত ‘নির্বাচনী হলফনামায় তথ্যচিত্র জনগণকে কি বার্তা দিচ্ছে?’ শীর্ষক শিরোনামে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী-এমপিদের ওই দুর্নীতির তথ্য তুলে ধরা হয়। ওই সম্মেলনে আলোচকরা বলেন যে, অনেক মন্ত্রী-এমপিদের সম্পদ বৃদ্ধির চিত্র রূপকথার গল্পকেও হার মানিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় জাতীয় দৈনিকের পাতা জুড়ে ওই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন দুর্নীতি দমন কমিশন এর মত প্রতিষ্ঠানের উপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ক্ষুণœ করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। দুদক থেকে ইতোপূর্বে বলা হয়েছিল যে, দুদক মন্ত্রী-এমপিদের এই অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির ব্যাপারে অনুসন্ধান করবেন। আমার জানামতে, দুদক এখন পর্যন্ত অনুসন্ধান শুরু করেনি। তাই আমরা চাই, দ্রুত এদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করুক সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com