1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অনির্দিষ্টকালের জন্য পুলিশের কর্মবিরতি ঘোষণা - দৈনিক আমার সময়

অনির্দিষ্টকালের জন্য পুলিশের কর্মবিরতি ঘোষণা

আমার সময় অনলাইন
    প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কয়েকশো থানা ও পুলিশ স্থাপনা অগ্নিসংযোগ-ভাঙচুর করা হয়েছে। সোমবার সরকার পতনের পর পুলিশ সদরদপ্তরেও অগ্নিসংযোগ করা হয়েছে। এমন অবস্থায় জীবনের শঙ্কায় কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় পুলিশ সদস্যরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
এর আগে গণমাধ্যমে পাঠানো পুলিশের অধস্তন কর্মচারী সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণœ করেছেন।

গতকাল ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারাদেশে পুলিশ সদস্যদের ওপর এবং পুলিশের প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং ৪৫০টি থানা এবং ৭০টি পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন মঙ্গলবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com