কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে রামুর রশিদনগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী। নিহতরা হলেন- অটোরিকশার চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। একজনের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে এএসপি জসিম আরও জানান, রশিদনগর রেলক্রসিংয়ে অটোরিকশাটি উঠে পড়ায় কক্সবাজার এক্সপ্রেস সেটিকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। এরপর যাত্রীদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়।
Leave a Reply