1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
৪০ দিন নগর ভবনে কার্যক্রম বন্ধ থাকলেও তেল খরচ ৫ কোটি টাকা - দৈনিক আমার সময়

৪০ দিন নগর ভবনে কার্যক্রম বন্ধ থাকলেও তেল খরচ ৫ কোটি টাকা

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ মে থেকে শুরু হয় আন্দোলন; চলে ২২ জুন পর্যন্ত। এ সময় টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এই ৪০ দিন কার্যত কোনও কর্মকর্তাই নগর ভবনে আসনেনি। কিন্তু এ সময়ও ডিএসসিসি কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির বিপরীতে স্বাভাবিক সময়ের মতো তেল খরচ দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গাড়ির জ্বালানি খাতে অনিয়ম ও আত্মসাতের এই অভিযোগ ওঠার পর নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সকালে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম ডিএসসিসি ভবনে অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম। দুদক জানিয়েছে, ডিএসসিসির কর্মকর্তাদের জন্য নির্ধারিত সরকারি গাড়ি বাস্তবে ব্যবহার না হলেও কাগজপত্রে জ্বালানি খরচের ভুয়া বিল দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ উত্তোলনের পর আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে। অভিযোগের বিষয়সংশ্লিষ্ট নথিপত্রসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে এনফোর্সমেন্ট ইউনিট। অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এ সময়ে কর্মকর্তারা অফিস না করলেও তাদের বরাদ্দকৃত গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪-১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। ডিএসসিসির হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি মাসে জ্বালানি খাতে ব্যয় করে প্রায় ৫ কোটি টাকা। মে ও জুন মাসে নগর ভবন বন্ধ থাকলেও তেলের খরচ দেখানো হয়েছে স্বাভাবিক সময়ের মতোই। অথচ ওই সময়ে কার্যত কোনও অফিস কার্যক্রমই হয়নি। নগর ভবনে দুদকের অভিযানের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, সকালবেলা এসে শুনেছি দুদকের টিম এসেছে। ওনারা এখনও আছেন, গাড়ির জ্বালানি সম্পর্কিত অনিয়মের তথ্য শুনে সেটি তদন্ত করতে এসেছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com