শহর জামায়াতে ইসলামীর আয়োজনে ৩৬ জুলাই শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া এবং সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। গতকাল বুধবার সকালের দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর মোহতারাম ইসহাক খন্দকার। দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ (অব.) ড. আমীন উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী ডাঃ বোরহান উদ্দিন, শহর সেক্রেটারী মাওলানা মো. মায়াজ, শহর শাখা বাইতুল মাল সেক্রেটারী মাওলানা মো. ইসমাইল, শহর শাখা জয়েন্ট সেক্রেটারী এডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। অন্যদিকে, একইদিন সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সুবর্ণচর উপজেলা জামায়াতের পক্ষ থেকে খাসেরহাট বাজার মসজিদ মার্কেটে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেবা প্রদানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা জামায়াতে আমীর মাওলানা জামাল উদ্দিন ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা আহসান উল্লাহ।
ওই সময়ে ফ্রি চিকিৎসা সেবা পরিচালনায় ছিলেন ডাঃ মো. বোরহান উদ্দিন, ডা. কাউসার, ডা. শামিম ও রাসেল আহমেদ সহ অনেকেই।
Leave a Reply