1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
৩৫ বছরের রাজনৈতিক পথচলায় আবারও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজু - দৈনিক আমার সময়

৩৫ বছরের রাজনৈতিক পথচলায় আবারও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজু

জাকারিয়া হোসেন। চট্টগ্রাম
    প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

‎দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে রাজপথে সক্রিয় থাকা মোঃ তাজ উদ্দিন তাজু আবারও চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় নেতা-কর্মী, বন্ধু মহল ও পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক পূর্বের সকল কমিটি পুনর্বহাল করার ঘোষণার পর চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে মোঃ তাজ উদ্দিন তাজু পুনরায় দায়িত্ব পাওয়ায় তাকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
‎এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি চট্টগ্রাম বন্দর থানাধীন হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের ৯০/৯১ ব্যাচের সংগঠন ‘বন্ধু মহল’-এর উদ্যোগে বন্ধু তাজ উদ্দিন তাজুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব লায়ন মুহাম্মদ শাহজান শরীফ, আহ্বায়ক, বন্ধু মহল ৯০/৯১। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর। এসময় আরও উপস্থিত ছিলেন বন্ধু মহলের কো-চেয়ারম্যান আলহাজ্ব মনছুর আহমদ তুষার, কো-চেয়ারম্যান তাজ উদ্দিন, এবং বন্ধু মহলের যুগ্ম আহ্বায়কবৃন্দ—ইঞ্জিনিয়ার মজিবুল হক, আলহাজ্ব মো. জাহেদ, মোহাম্মদ রফিক, দিদারুল ইসলাম, মুজিব, পারভেজ, হাসান রেজওয়ান, আজম সওদাগর, মোজাম্মেল হক, ফজল আমিন, আলী আকবর, ইউছুপ, ইসমাইল ও নুর মোহাম্মদসহ বন্ধু মহলের অন্যান্য নেতৃবৃন্দ।ছাত্ররাজনীতি দিয়ে রাজনৈতিক জীবনের সূচনা-
মোঃ তাজ উদ্দিন তাজুর রাজনৈতিক জীবনের সূচনা ১৯৯১ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে। সে সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক আবু সুফিয়ান ও মহানগর ছাত্রদল নেতা রফিকুল ইসলাম খোকন-এর নেতৃত্বাধীন সময়ে তিনি নিশ্চিন্তাপাড়া প্রাইমারি স্কুলের নির্বাচনে অংশগ্রহণ করে সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।পরবর্তীতে ধাপে ধাপে তিনি বন্দর থানা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং দীর্ঘদিন ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। ছাত্ররাজনীতির সময় তিনি দীর্ঘদিন মোশাররফ হোসেন দীপ্তি-র সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা-
২০১২ সাল থেকে মোঃ তাজ উদ্দিন তাজু যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। ওই সময় তিনি বন্দর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ধাপে ধাপে মহানগর পর্যায়ের রাজনীতিতে উঠে আসেন। ২০১৮ সালে চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। দলের দুঃসময়ে যখন অনেকেই পদ-পদবি গ্রহণে অনাগ্রহ প্রকাশ করছিলেন, তখন তিনি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সংগঠনের দায়িত্বে থেকে দলের জন্য কাজ করে যান বলে তার রাজনৈতিক সহকর্মীরা জানান।ছাত্রজীবন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তার রাজনৈতিক পথচলা প্রায় ৩৫ বছরের।  রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন।
নিজের বক্তব্যে মোঃ তাজ উদ্দিন তাজু তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য বন্ধু মহলের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলের নেতা-কর্মীদের মূল্যায়ন ও সাংগঠনিক দায়িত্ব প্রদানের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মোঃ তাজ উদ্দিন তাজু বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে সংগঠনের জন্য কাজ করেছেন, তাদের দায়িত্ব পাওয়া নেতা-কর্মীদের আরও উৎসাহিত করবে। আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বন্ধু মহলের নেতৃবৃন্দ মোঃ তাজ উদ্দিন তাজুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সফলতা কামনা করেন। বক্তব্যে মোঃ তাজ উদ্দিন তাজু চসিক ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান। তিনি হানিফ সওদাগরের হাতকে আরও শক্তিশালী করতে বন্ধু মহলসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com