1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ শেষ করতে চায় কমিশন: আলী রীয়াজ - দৈনিক আমার সময়

৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ শেষ করতে চায় কমিশন: আলী রীয়াজ

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ সম্পন্ন করতে চায় কমিশন। কারণ, কমিশন দ্রæত জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চায়। এ লক্ষ্যে ‘জুলাই সনদের’ খসড়া আজ সোমবার এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। কাজ দ্রæত এগিয়ে নিতে গতকাল রোববারের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি। গতকাল রোববার বেলা ১১টা ১৫ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত সংলাপের দ্বিতীয় ধাপের ১৯তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন ড. আলী রীয়াজ। এদিনের আলোচনার বিষয় ছিল- রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার স¤প্রসারণ সংক্রান্ত প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠনের প্রস্তাব। অধ্যাপক আলী রীয়াজ জানান, কমিশনের আলোচ্য ২০টি বিষয়ের মধ্যে এখন পর্যন্ত ১০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে, যদিও এর মধ্যে কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সাতটি বিষয়ে এখনও ঐক্যমত হয়নি এবং তিনটি বিষয়ে আলোচনা অসমাপ্ত রয়েছে। অসমাপ্ত বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনা প্রস্তাব করা হয়েছে। তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়ায় একটি প্রাথমিক পটভ‚মি থাকবে এবং সবকিছু যাচাই-বাছাই করেই জাতীয় সনদের চূড়ান্ত রূপ দেওয়া হবে। বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-সহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com