1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
১৯-২০ জানুয়ারি বিইউপির ভর্তি পরীক্ষা - দৈনিক আমার সময়

১৯-২০ জানুয়ারি বিইউপির ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২০ জানুয়ারি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা হবে। পরদিন ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নেওয়া হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিইউপিতে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। এরপর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com