1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
১৫ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ গৃহবধু মিমের, পাগলপ্রায় সন্তান হারা মা- বাবা - দৈনিক আমার সময়

১৫ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ গৃহবধু মিমের, পাগলপ্রায় সন্তান হারা মা- বাবা

শাহ্ আলম
    প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকা থেকে বিয়ের ২ মাস পরে শশুর বাড়ী থেকে প্রায় ১৫ দিন যাবৎ মিম আক্তার নামে ১৮ বছরের এক গৃহবধূ নিখোঁজ হয়েছে, মুখ খুলছে না শশুর বাড়ীর লোকজন, এমনই এক ঘটনার খবর পাওয়া যায়।

রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজারের বরৈখালির ক্যান্সার গলির এলাকা থেকে গত ৫ জুন মিম আক্তার (১৮) নামে এক গৃহবধু নিখোঁজ হন, দির্ঘ ১৫ দিন পার হয়ে গেলেও এখনো খোঁজ মিলেনি গৃহবধু মিমের। তথ্যসূত্রে জানা যায় গত ২ মাস আগে ,মিমের বিয়ে হয় বারৈখালির ক্যান্সার গলির রমজান আলীর ছেলে ইমনের সাথে। মেহেদির রং এখনো শুকায়নি হয়তো সংসারের স্বাদ ও ঠিকঠাক মতো বুঝে উঠতে পারেনি, এরই মধ্যে গত ৫ জুন কাউকে কিছু না বলে হঠাৎ নিখোঁজ হন স্বামীর বাসা থেকে মিম আক্তার। এ বিষয়ে গত ১২ জুন স্বামী ইমন বাদী হয়ে মোহাম্মদপুরে একটি সাধারন ডায়রি করেন যার নং মোহাম্মদপুর থানার ডায়রী নং -১০১১এবং ১৪ জুন মিমের মা সুমি বেগম বাদী হয়ে হাজারীবাগ থানায় আর ও একটি সাধারণ ডায়েরি করেন যার নং- হাজারীবাগ থানার ডায়রী নং- ৭৪১।

এবিষয় মিমের মা সুমি বেগম এই প্রতিবেদককে জানান,পরিচিত আত্মীয় স্বজন সহ দেশে বিভিন্ন জায়গায় মেয়েকে মেয়েকে খোঁজ করেও না পেয়ে আমি প্রসাশনের সরনাপন্ন হয়েছি একাধিক বার, কিন্তু আমার মেয়ের কোনো সন্ধান পাইনি।তিনি আরো বলেন মেয়েকে খুঁজতে দেওয়ালে দেওয়ালে পোষ্টার লাগিয়েছি র‍্যাব-২ এর কাছে মেয়ের সন্ধান চেয়ে আবেদন ও করেছি।

এ বিষয় র‍্যাব-২ এর সংশ্লিষ্ট এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান নিখোঁজের বিষয় গুলো আমরা খুব দ্রুত অভিযান করে থাকি,কিন্তু অনেক সময় ক্লু লেস হয়ে থাকলে একটু সময় লাগে।
তবে মিমকে খোঁজার সর্বপ্রকার চেষ্টা আমরা করে জাচ্ছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com