গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলায় ‘কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপ)’-এ একটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়েছে। পরিচালিত এ সেশনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ পাঠদান ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জের উপমহাপরিচালক, মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস, পাঠদানকালে তিনি কলেজ ভিত্তিক ভিডিপি প্রশিক্ষণের মূল উদ্দেশ্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের গুরুত্ব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত যুগোপযোগী পদক্ষেপসমূহ এবং বাহিনীর বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করে কিভাবে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ১৬ সেপ্টেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শামিম এন্ড শাকিল কারিগরি কলেজে ১০ দিন মেয়াদি ৬৩ জন কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এর কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় উক্ত প্রশিক্ষণ সেশনে উপস্থিত ছিলেন গাইবান্ধা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান সহ সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাবৃন্দ ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো কলেজ পর্যায়ে এই ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চালু করা হয়েছে। এতে কলেজের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রশিক্ষণার্থীরা অত্যন্ত আগ্রহ ও শৃঙ্খলার সাথে প্রশিক্ষণ গ্রহণ করছেন, যা তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা ও দক্ষতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনায় সমৃদ্ধ করে গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে ভবিষ্যতে জননিরাপত্তা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডে তরুণদের অংশগ্রহণ আরও বাড়বে।
এ সময় তিনি কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মত যুগোপযোগী উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক।
Leave a Reply