1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
১০ জন নিয়েই দাপুটে জয় পেলো রিয়াল - দৈনিক আমার সময়

১০ জন নিয়েই দাপুটে জয় পেলো রিয়াল

Reporter Name
    প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ম্যাচের তখন মাত্র সপ্তম মিনিট চলে। পচুকার সালোমন রনডন একা পেয়ে গিয়েছিলেন রিয়াল গোলরক্ষককে। কিন্তু বক্সের মধ্যে ঢ়ুকতে যাবেন, এমন সময়ে পেছন থেকে এসে তার গায়ে টেনে ধরেন রাউল আসেনসিও। স্পষ্ট গোলের সুযোগ নষ্ট হওয়ায় রেফারি দৌড়ে এসে লাল কার্ড দেখান রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডারকে। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। বাকি সময় একজন কম নিয়েই লড়তে হয়েছে লা লিগার ক্লাবটিকে। যদিও সেই কঠিন পরিস্থিতি দারুণভাবে উৎড়ে গেছে জাভি আলোনসের দল। জুড বেলিংহাম ও আর্দা গুলেরের প্রথমার্ধের শেষদিকে করা দুই গোল এবং ফেদেরিকো ভালভার্দের দ্বিতীয়ার্ধের দুর্দান্ত ভলিতে ভর করে পচুকাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। এই জয় রিয়ালের কোচ হিসেবে জাভি আলোনসোর প্রথম জয়, যা আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর দলকে আবারও ট্র্যাকে ফেরালো। প্রচÐ গরম ছিল পরিবেশ। প্রথমার্ধে প্রায় আধা ঘণ্টা প্রতিপক্ষের চাপের মুখে ছিল রিয়াল। এরপর আস্তে আস্তে ম্যাচে ফিরতে শুরু করে তারা। ৩৫তম মিনিটে গনসালো গার্সিয়ার ফ্লিক থেকে বল পান ফ্রান গার্সিয়া, যিনি বক্সে ঢ়ুকে বেলিংহামকে পাস দেন। ১৫ গজ দূর থেকে নিচু শটে গোল করেন ইংলিশ মিডফিল্ডার। এরপর ৪৩তম মিনিটে আরেকটি দৃষ্টিনন্দন আক্রমণ থেকে গোল করেন তরুণ তুর্কি তারকা আর্দা গুলের। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ফার্স্ট-টাচ ক্রস থেকে বল পান গনসালো গার্সিয়া, যিনি সরাসরি পাস দেন গুলেরকে। গুলের নির্ভুল শটে ব্যবধান দ্বিগুণ করেন। মেক্সিকান ক্লাব পচুকা ম্যাচজুড়েই ছিল আক্রমণাত্মক। তারা ২৫টি শট নেয়, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে রিয়াল মাত্র ৮টি শট নেয়, ৩টি লক্ষ্যে। তবুও দক্ষতা ও গোলমুখে কার্যকারিতায় এগিয়ে ছিল রিয়াল। রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া ম্যাচে ১০টি সেভ করেন। তবে ৮০তম মিনিটে এলিয়াস মনতিয়েলের একটি শট তার গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলপোস্টে ঢ়ুকে পড়ে। তার আগেই অবশ্য (৭০ মিনিটে) দুর্দান্ত ভলিতে রিয়ালকে তিন গোলে এগিয়ে দিয়েছিলেন ভালভার্দে। এই জয়ে ২ ম্যাচে ১ জয়, ১ ড্র নিয়ে রিয়ালের পয়েন্ট এখন ৪। পরবর্তী ম্যাচে ফিলাডেলফিয়ায় আগামী বৃহস্পতিবার সালজবুর্গের বিপক্ষে ড্র বা জয় পেলেই শেষ ষোলো নিশ্চিত করবে আলোনসোর দল। অন্যদিকে, পচুকা টানা দুই ম্যাচে হেরে গ্রুপ থেকে ছিটকে পড়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com