1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম চক্রবর্তী রকেটকে সংবর্ধনা - দৈনিক আমার সময়

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম চক্রবর্তী রকেটকে সংবর্ধনা

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
ময়মনসিংহের কৃতি সন্তান উত্তম চক্রবর্তী রকেট গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দুধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।শুক্রবার বিকেলে নগরীর শিববাড়ি মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও মনোঙ্গ‌ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ মহানগরের সভাপতি এডভোকেট তপন দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল সরকার, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তি প্রদানন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রশান্ত দাস চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট পীযুশ কান্তি সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা. সুজিত বর্মন, বাংলাদেশ পূজা উদযাপনের জাতীয় পরিষদের সদস্য শ্রী বিধান আইচ অনু, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, ময়মনসিংহ ইসকনের অধ্যক্ষ অকিঞ্জন গৌর দাস,শ্রী জগবন্ধু আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ দেবব্রতবন্ধু ব্রহ্মচারী, শিববাড়ি মন্দিরের সভাপতি শ্রী স্বপন সেনগুপ্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শ্রী মানিক দত্ত,জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা,মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার,মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মানিক সরকার দাস, সেচ্ছাসেবী আলী ইউসুফ,বীর মুক্তিযোদ্ধা বিমল পাল,কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ, হাইকোর্টের এডভোকেট রিপন ভৌমিক,শিক্ষক মিলন চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য, বিভিন্ন ওয়ার্ড ও মন্দিরের কমিটির নেতৃবৃন্দসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com