চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বুধবার রাতে বন্য হাতির আক্রমনে বারখাইন ইউনিয়নের উত্তর হাজীগাঁও এলাকায় নিহত মরহুম ছাবের আহমেদের পরিবার এবং গত একমাসে হাইলধর ইউনিয়নের পীরখাইন এলাকায় পানিতে ডুবে নিহত দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাদের বাড়িতে উপস্থিত হয়ে শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তাদের হাতে এই সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন।
এসময় তিনি বলেন, কোনো সহায়তা-ই এই অপূরণীয় ক্ষতিগুলোর জন্য যথেষ্ট নয়। তারপরও প্রত্যেকটি পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরনে সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানান তিনি।
Leave a Reply