1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হত্যা-গুমের গুজব ছড়িয়ে পোশাক শ্রমিকদের আন্দোলন : নিখোঁজ হওয়া গার্মেন্টসকর্মী জোসনা বেগম জীবিত উদ্ধার  - দৈনিক আমার সময়

হত্যা-গুমের গুজব ছড়িয়ে পোশাক শ্রমিকদের আন্দোলন : নিখোঁজ হওয়া গার্মেন্টসকর্মী জোসনা বেগম জীবিত উদ্ধার 

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
গত মঙ্গলবার ৩১ অক্টোবর ঢাকা মহানগরীর মিরপুরের একটি গার্মেন্টস সংঘর্ষে জোসনা বেগম নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। হত্যা ও গুজব’কে ঘিরে গতকাল বুধবার ০১ নভেম্বর গার্মেন্টস কর্মীদের আন্দোলন দিনভর চলমান থাকে। এ প্রেক্ষিতে র‌্যাব-৪ এর সাথে আন্দোলনকারীদের আলোচনায় অভিযোগ হিসেবে জানা যায় যে, গার্মেন্টস কর্মী জোসনা বেগম’কে হত্যা করে তার লাশ গুম করে ফেলা হয়েছে। এরই ধারাবাহিকাতায় র‌্যাব-৪ গোয়েন্দা নজরদারী এবং তদন্ত শুরু করলে রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ “হত্যার পর গুম করা নিখোঁজ” জোসনা বেগম’কে রাজধানীর পল্লবীর কালশী এলাকা হতে জীবিত উদ্ধার করে। বর্তমানে জোসনা বেগম নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন এবং র‍্যাব-৪ তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো নাশকতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com