1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হত্যাকাণ্ডের বিচার ও মাদকের বিরুদ্ধে রংপুরে আজ সুধী সমাবেশ - দৈনিক আমার সময়

হত্যাকাণ্ডের বিচার ও মাদকের বিরুদ্ধে রংপুরে আজ সুধী সমাবেশ

আলামীন, রংপুর
    প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
রংপুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার প্রিয়জনদের স্মরণ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে আজ সোমবার (৩১ আগস্ট) সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘সচেতন নাগরিক সমাজ, রংপুর’-এর উদ্যোগে সোমবার বিকেল ৪টায় নগরীর দক্ষিণ কামাল কাছনা কালীমন্দির এলাকায় গণপতি চক্রবর্তীর বাড়ির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে শোক প্রকাশের পাশাপাশি এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবারগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে সমাজে মাদকের বিস্তার রোধ, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ ও নাগরিকদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মকে নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ উপহার দিতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী চৌধুরী ডন।
এ ছাড়া হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিক সমাজের সদস্যরা এতে উপস্থিত ছিলেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজকরা বলেন, নৃশংস হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো, তাদের ন্যায়বিচারের দাবি আরও জোরালো করা এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তোলাই এ সমাবেশের মূল উদ্দেশ্য ছিল।  একটি নিরাপদ, মানবিক ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন বলেও তারা মনে করেন।
তাদের প্রত্যাশা, এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে হত্যাকাণ্ড ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে এবং তরুণ প্রজন্মকে নিরাপদ রাখতে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com