1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সোনাগাজীতে জরাজীর্ণ ঘরে মুক্তিযোদ্ধা পরিবারের বসবাস - দৈনিক আমার সময়

সোনাগাজীতে জরাজীর্ণ ঘরে মুক্তিযোদ্ধা পরিবারের বসবাস

আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
সোনাগাজী সদর ইউনিয়নের চর শাহাপুরে জরাজীর্ণ ঘরে বসবাস করে প্রয়াত মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ছকিনা খাতুন, তার স্বামী পরিত্যাক্তা এক মেয়ে ও নাতি নাতনি সহ ৫জন।
১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মৃত চৌধুরী মিয়া (প্রকাশ- চাঁন মিয়া), তার বেসামরিক গেজেট নং- ১৭৪৪, লাল মুক্তিবার্তা নং- ০২১১০৫০১৩৩, সাং- সোনাপুর, আমিরাবাদ ইউনিয়ন। সোনাগাজী, ফেনী। বর্তমানে তিনি ৭নং সোনাগাজী ইউনিয়নের (মুহুরী প্রজেক্ট সংলগ্ন) চর শাহাপুরে বসবাস করেন।
উপজেলা নির্বাহী অফিসার সোনাগাজী কর্তৃক স্মারক নং- ০৫.২০.৩০৯৪.০০০. ১৯.০০১.২০-৯১ তারিখ ১৫/০২/২০২২ইং ২য় পর্যায়ে বীর নিবাস নির্মাণের জন্য অস্বচ্ছল মুক্তিযোদ্ধার তালিকায় ১১নং ক্রমিকে তার নাম অন্তর্ভুক্ত হয়। কিন্তু অধ্যাবধি সংশ্লিষ্ট দপ্তরে যথাযথ তদবিরের অভাবে তারা ঘর পায়নি।
মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ারা বেগম বলেন- সরকারি ভাবে প্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতার টাকা ওয়ারিশগণের মাঝে বন্টন করার পর সামান্য কয় টাকা অবশিষ্ট থাকে তাহা দিয়ে তার বৃদ্ধা রোগাক্রান্ত মায়ের ঔষধ পথ্য কিনার পর পারিবারিক চাহিদা পূরণ বা ঘর নির্মাণ করার মতো টাকা সঞ্চয় করা সম্ভব হয়না।
মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ছকিনা খাতুন (৬৫) তাদের বসবাসের জন্য একটি সরকারি ঘর (বীর নিবাস) নির্মাণ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com