1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সেবার ব্রত নিয়ে কাজ করে যেতে চান ওসি বিএম ফরমান আলী - দৈনিক আমার সময়

সেবার ব্রত নিয়ে কাজ করে যেতে চান ওসি বিএম ফরমান আলী

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

বাংলাদেশ পুলিশ বাহিনীর অর্জনের পাল্লা, সুনামের খাতা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে।পুলিশ জনগণের বন্ধু।জনগণের জানমাল হেফাজতের দায়িত্ব পুলিশের। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নিরলস সেবার কাজ করে যাচ্ছে পুলিশ।এমনই একজন মানবিক পুলিশ কর্মকর্তা বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি ও ডিএমপির গুলশান থানার অফিসার ইনর্চাজ বিএম ফরমান আলী।

আলোচনা-সমালোচনায় পুলিশের খারাপ দিকগুলোই বেশি মুখরোচক হয়ে ওঠে। পুলিশ যে জনগণের বন্ধু,আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি তারা যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই তা আমরা ভুলেই যাই। দু-একজনের অপকর্মে পুরো পুলিশ বাহিনীকে সমালোচনায় বিদ্ধ করি আমরা । একবার ভাবুন তো পুলিশ ছাড়া আপনি এক মিনিট ভালো থাকতে পারবেন কিনা? পারবেন না । তারপরেও আমরা এই বাহিনীর খারাপ দিকগুলো বারবার তুলে আনতে বেশ স্বাচ্ছন্দ বোধ করি । তবে পুলিশ বিভাগে রয়েছে বি এম ফরমান আলীর মতো হাজারো মানবিক পুলিশ অফিসার।

যারা সাধারণ মানুষকে সহযোগিতার মতো মানবিক কাজগুলোও নৈতিক দায়িত্ব বলে মনে করেন। পেশাগত দায়িত্ব পালনের পরও সাধারণ মানুষের খোঁজ নেয়ার কাজ কয়জনই বা করার সুযোগ পান। কথাগুলো যার সম্পর্কে বলা হচ্ছে তিনি হলেন ডি এম পির গুলশান থানার অফিসার ইনচার্জ বি এম ফরমান আলী । বর্তমানে তার নৈতিক দায়িত্বের সঙ্গে একাত্মতা পোষণ করে কাজ করে যাচ্ছেন গুলশান থানার পুলিশ সদস্যরাও। বি এম ফরমান আলী শুধুমাত্র থানার পুলিশদের জন্য কাজ করে ক্ষান্ত হননি। তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন গুলশানের আপামর জনসাধারণের জন্য ।

এ ছাড়াও, করোনাকালীন সময়ে নিজ থানা এলাকায় অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ওসি বিএম ফরমান আলী।
সে সময় কখনো তিনি সাধারণ মানুষকে দিয়েছেন স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী, আবার কখনো অসহায়-হতদরিদ্র মানুষকে দিয়েছেন খাদ্যসামগ্রী। এভাবেই প্রতিনিয়ত অসহায় মানুষের জন্য নিরলসভাবে নিঃস্বার্থবানভাবে কাজ করে গেছেন তিনি।

গুলশান থানার এক পুলিশ কর্মকর্তা জানান, বিএম ফরমান আলী স্যারের অসংখ্য সৃজনশীল নির্দেশনা তৈরি করে অধীনস্থ অফিসারদের নিয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে ভি আই পি এলাকা গুলশানের জনসাধারণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাওয়া সুপার হিরো আমাদের অভিভাবক বিএম ফরমান আলী স্যার। স্যারের নির্দেশনা পালনে সব সময়ই প্রস্তুত আমরা ।

এদিকে সচেতন মহল মনে করছেন, পুলিশ সদস্য হয়েও সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে এভাবে নিজেকে নিয়োজিত রাখা মানবতার অনন্য দৃষ্টান্ত। যার ফলে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষণ্ন্ন থাকবে।

বিএম ফরমান আলী জন্মগ্রহণ করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় । ২০০০ সালে বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রাপ্ত হয়ে ঢাকা জেলায় প্রথম যোগদান করেন। ২০০৯ সালে ডিএমপির সূত্রাপুর থানায় যোগদান করেন । সবচেয়ে বেশি ডি এমপি তে কর্মরত ছিলেন মতিঝিল থানায়। ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন মতিঝিল থানায়,শক্ত হাতে দমন করেন হেফাজত ইসলামের নাশকতা!ইতিপূর্বে তিনি ডিএমপির বনানী থানা ও আন্তজার্তিক বিমান বন্দর (এয়ারপোর্ট)থানায় অফিসার ইনচার্জ হিসেবে বি এম ফরমান আলীর মানবিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছিল ।

এই বিষয়ে বিএম ফরমান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আইনের সেবক হয়ে জনতার সারিতে থেকে সাধারণ মানুষের সেবা করে যাবো, প্রতিটি মানুষ আমাকে খুব কাছ থেকে পাবে এবং তাদের সমস্যার কথা গুলি বলতে পারবে ঠিক তেমন ভাবে আমি গুলশান বাসির জন্য কাজ করবো।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ২০৪১ সালে আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি সে উন্নত বাংলাদেশের আমরাই হবো উন্নত পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com