1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সীমান্তে বিজিবির অভিযানে আট লক্ষ টাকার পন্য আটক - দৈনিক আমার সময়

সীমান্তে বিজিবির অভিযানে আট লক্ষ টাকার পন্য আটক

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
    প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫

গতকাল রোববার সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ তল্ইুগাছা, বৈকারী, ভোমরা, কুশখালী, হিজলদী, মাদরা ও কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির আভিযানে রাজাপুর হতে ১০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করে।
এছাড়াও, তলুইগাছা বিওপি’র পৃথক দুইটি আভিযানে চারাবাড়ি ও নটিজঙ্গল হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপি’র আভিযানে বৈকারী মাঝপাড়া হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপি’র আভিযানে লক্ষীদাড়ি হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
কুশখালী বিওপির আভিযাে কুশখালী বেড়িবাধ হতে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ী আটক করে। হিজলদী বিওপির আভিযানে ফুলবাগান হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপির আভিযানে কেড়াগাছি হতে ৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com