1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সীতাকুণ্ডে ৫৩ মেট্রিকটন চোরাই বিটুমিন উদ্ধার, গ্রেপ্তার ১ - দৈনিক আমার সময়

সীতাকুণ্ডে ৫৩ মেট্রিকটন চোরাই বিটুমিন উদ্ধার, গ্রেপ্তার ১

সীতাকুণ্ড চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
সীতাকুণ্ডে  চোরাই বিটুমিনসহ চোরাই সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। যার মূল্য ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।
শুক্রবার (২ জুন) দক্ষিণ সোনাইছড়ি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে একটি তেলের ডিপো থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর হোসেন (৩০) খাগড়াছড়ি জেলার রামগড় থানার উত্তর লাম্পুপাড়া এলাকার জসিম উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, শুক্রবার দক্ষিণ সোনাইছড়ি এলাকায় একটি তেলের ডিপোতে অভিযান চালিয়ে দুটি ট্রাক থেকে ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ করা হয়। এ সময় বিটুমিন চোরাই সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত চোরাই বিটুমিনের মূল্য ৫৩ লাখ টাকা।
গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে জানায়- সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চুরি করা বিটুমিন কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করে আসছিল।
উল্লেখ্য যে,  গত ৩ জানুয়ারি সীতাকুণ্ড থানাধীন বাংলাবাজার এলাকা থেকে প্রায় ১৬ হাজার লিটার চোরাই বিটুমিনসহ চক্রের আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com