1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সীতাকুণ্ডে আওয়ামী যুবলীগের  বিক্ষোভ  - দৈনিক আমার সময়

সীতাকুণ্ডে আওয়ামী যুবলীগের  বিক্ষোভ 

শেখ নাদিম, সীতাকুণ্ড চট্টগ্রাম
    প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু
সাঈদ চাঁদ  এক জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার  প্রতিবাদে আবু সাঈদ চাঁদ এর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল  করেছে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগ।
শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে পৌরসভার উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভা বিভিন্ন স্থান প্রদক্ষিন করে বাজারে গিয়ে  শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদিউল আলম জসীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান।
এতে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক বিমল চন্দ্র নাথ, সাংস্কৃতিক সম্পাদক ওসমান চৌধুরী, উত্তর জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাবলু, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি বাবুল খান, শাহ্ আজাদ, আরিফুল আলম, সাইদুর রহমান মারুফ, ইমাম উদ্দীন, মোস্তাকিম আরজু, সাব্বির আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম, রাশেদুল আলম, জিয়া উদ্দীন রাজু, আলমগীর, হানিফ, সালাউদ্দীন, টিটু, ফয়সাল, সাইফুল, দিদার সহ  উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামীযুবলীগের নেতাকর্মীরা দলে দলে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে যোগ দেন। এসময় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদুল আলম বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী কর্মসূচী পালন করছে যুবলীগ।আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, শেখ হাসিনার জন্য প্রয়োজনে রাজপথে জীবন দিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com