1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সিআইডি সাইবার মনিটরিং সেল এর সম্প্রসারিত কার্যক্রমের শুভ উদ্বোধন - দৈনিক আমার সময়

সিআইডি সাইবার মনিটরিং সেল এর সম্প্রসারিত কার্যক্রমের শুভ উদ্বোধন

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
তথ্য-প্রযুক্তি খাতের অভূতপূর্ব উন্নতি আমাদের জীবন যাপনকে যেমন সহজ করেছে , সঙ্গে বয়ে এনেছে কিছু জটিলতাও। নতুন নতুন প্রযুক্তির আগমনে সমাজে অপরাধের ধরণ বদলে গেছে। নিত্য- নতুন অপরাধের সঙ্গে আমাদের পরিচয় ঘটছে। এ সকল অপরাধ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিআইডিতে সাইবার মনিটরিং সেল এর কার্যক্রমের সম্প্রসারণ করা হয়েছে।
গত ১১/০৭/২০২৩ তারিখে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয় সাইবার মনিটরিং সেল এর সম্প্রসারিত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন । ইন্টেলিজেন্স এনালাইসিস,সাইবার ¯েপসে সরকার ও রাষ্ট্রবিরোধী এবং অন্যান্য অপপ্রচারকারী চিহ্নিকরণ, সঠিক ও সত্য তথ্য প্রদান করে অনলাইনে গুজব ছড়ানো প্রতিহত করা, ফেসবুক, ইউটিউব, টিকটক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন অপরাধ সংশ্লিষ্ট ঘটনায় তথ্য সংগ্রহ করে অপরাধী সনাক্ত করা, অনলাইন গেমিং, অনলাইন জুয়া, ক্রেডিট কার্ড/ভিসা কার্ড জালিয়াতি, অনলাইনে গিফট প্রতারণা, নাইজেরিয়ান ফ্রড ইত্যাদি সাইবার অভিযোগ তদন্ত করে অপরাধী সনাক্ত করা, ই- কমার্স এবং এমএফএস প্রতারণা, ফেসবুক ও ইমো হ্যাকিং ইত্যাদি সংক্রান্তে কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাইন্টিফিক তদন্ত পরিচালনা করার লক্ষ্যে সাইবার মনিটরিং সেলের কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে।
সাইবার স্পেসে কেউ সাইবার বুলিং অথবা অপরাধের শিকার হলে  সাইবার পুলিশ সেন্টার, সিআইডি বাংলাদেশ পুলিশের  পেইজ লিংক  https://www.facebook.com/ cpccidbdpolice? mibextid= Zb W KwL এবং হটলাইন নাম্বার ০১৩২০০১০১৪৮ এ যোগাযোগ করার অনুরোধ করা হলো।
উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাইনুল হাসান বিপিএম এনডিসি, ডিআইজি (এইচআরএম), জনাব মোঃ আবু কালাম সিদ্দিক, ডিআইজি (ফরেনসিক), জনাব মোঃ হাবিবুর রহমান বিপিএম, ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ), জনাব মোঃ ইমাম হোসেন বিপিএম, ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ), জনাব এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম, ডিআইজি, জনাব শ্যামল কুমার নাথ, ডিআইজি (সিপিসি) মহোদয়সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com