বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান নান্নুর সভাপতিত্বে জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, ‘কসবা-আখাউড়ায় উন্নয়ন হচ্ছে। কোভিডের পর যখন আমি আসলাম অনেক রাস্তাঘাট খারাপ দেখলাম। শুধু মেরামতের জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ করিয়েছি। একটা জিনিস মনে ধারণ করবেন আমি আপনাদের সন্তান। আপনাদের সঙ্গে আমার সম্পর্ক ভালোবাসার। এ সম্পর্ক চিরকালের।’
তিনি বলেন, ‘আগে যখন নির্বাচন হতো- তখন বিএনপি ও জামায়াত এলাকায় গিয়ে বলতো আপনারা আমাকে ভোট দেবেন? ভোট দিলে হাত তুলেন। তারা যে মাস্তান- তাদের ভয়ে মানুষ হাত তুলতো। তারপর বলত আপনারা হাত তুলেছেন, আমি ভোট পেয়েছি, আপনাদের আর কেন্দ্রে যাওয়া লাগবে না। সেই জামানা চলেগেছে।বিএনপি যেহেতু ভোট ছাড়াই পাশ করার সংস্কৃতিতে বিশ্বাস করে, তাই এখন আপনাদের (জনগণ) ভোট দিতে কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জ্ঞাত আছেন। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে চান এবং কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন। প্রমাণ করে দিবেন তারা আমাকে ভালোবাসে তারা বাংলাদেশকে ভালোবাসে।’
আখাউড়া ও কসবা উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনে টানা তৃতীয়বারের মতো এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আনিসুল হক। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। এ আসনে এবার আরো দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এলাকায় তাদের তেমন কোনো পরিচিতি নেই।’
Leave a Reply