1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব : কাদের - দৈনিক আমার সময়

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব : কাদের

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক যে অপশক্তি বাঙালিদের হত্যা করেছিল, বিএনপি-জামায়াতের নেতৃত্বে তারা এখনো ডালপালা মেলে আছে। বিএনপি-জামায়াতের নেতৃত্বে এই অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে লড়াই অব্যাহত রাখতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন সেতুমন্ত্রী। আরো বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

সেই অপশক্তি বিরুদ্ধে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেত্রিত্বে লড়াই চালিয়ে যাব।’
ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭১ সালে যে সাম্প্রদায়িক অপশক্তি বাঙালিদের হত্যা করেছিল, তারা এখনো ডালপালা মেলে আছে। দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

’এর আগে সকাল ৭টার পর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com