সাভারে বন বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ঢাকা বন বিভাগের গাজীপুর অঞ্চলের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম ও শামসুল আরেফিন এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
৬ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভোমকা আর্মি ট্রেনিং সেন্টারের মাঠের পাশে পাঁচ হেক্টর জমিতে সাড়ে বারো হাজার গাছের চারা রোপন শুরু করে।
ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুল করিমের পরিচালনায় ও সাভার সাব-বিট কর্মকর্তা শরীফুর রহমান খানের স্বার্বিক তত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময়, পাঁচ হেক্টর জমিতে সাড়ে বারো হাজার গাছের চারা রোপন করার বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুল করিম দৈনিক আমার সময়-কে বলেন, বনভূমি রক্ষার জন্য বন বিভাগ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। দখলকৃত বনভূমি জবর-দখল থেকে উদ্ধার করে সারাদেশব্যাপী বনায়ন কার্যক্রম অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে বন বিভাগ।
জনবল সংকটের কথা স্বীকার করে তিনি আরও বলেন, এখানে ২০ জন বন বিভাগের কর্মকর্তা ও ৮০ জন শ্রমিকের মাধ্যমে এই সাড়ে বারো হাজার গাছের চারা রোপন শুরু হয়েছে। এখন, পরবর্তীতে এসব রক্ষণাবেক্ষণ করা, তদারকি করার জন্য যে পরিমাণ জনবল প্রয়োজন হয় আসলে আমাদের সে পরিমান জনবল না থাকায় অনেক সময় চারাগুলো গরু-ছাগল নষ্ট করে ফেলে। তারপরেও আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি বনায়ন রক্ষায় এবং চারাগুলো নিরাপদে বেড়ে উঠতে আমাদের নজরদারি বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply