সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রচার করায় স্থানীয় দৈনিক ফুলকি পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল ও সম্পাদক নাজমুস সাকিবসহ সহযোগীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ আগষ্ট (রোববার) দুপুর বারোটায় সাভার থানা রোডের বঙ্গবন্ধু চত্বরে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ এ কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা এসময় বলেন, স্থানীয় দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিবসহ তার সহযোগীরা একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে জড়িত থেকে গভীর ষড়যন্ত্র করে আসছে। নাজমুস সাকিব সুপরিকল্পিত ভাবে ২০১৮ সালেও গুজব-অপপ্রচার চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম ক্ষুণ্ন করেছিলো। ২০২৩ সালে এসে দেশের রাজনৈতিক অবস্থা আরো উস্কে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অপব্যবহার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলমান রেখেছে। এসময় তারা অবিলম্বে সহযোগীসহ নাজমুস সাকিবকে গ্রেপ্তারের দাবী জানিয়ে বলেন অন্যত্থায় আগামীতে আরও কঠোর কর্মসূচীর মাধ্যমে দাবী আদায়ে বাধ্য করা হবে।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক মোল্লার সভাপতিত্বে এসময় সাভার থানা মৎস্যজীবি লীগের সভাপতি জসীম উদ্দিন, সহ-সভাপতি জাকির হোসেন, ঝড়না খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু, আলতাব হোসেন, ধর্ম সম্পাদক আব্দুল মজিদ, উপ-প্রচার সম্পাদক আরাফাত সরকার, সাংগঠনিক সম্পাদক ইমনসহ স্হানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গতঃ নাজমুস সাকিব সম্পাদিত সাভারের দৈনিক ফুলকি নামক পত্রিকার শেষ পাতায় গত ২৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অপব্যবহার করে অবশেষ পদত্যাগ করছেন দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী – শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালানোয় সাভার মডেল থানায় মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর থেকেই আসামীরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি সাভার মডেল থানা পুলিশ।
Leave a Reply