1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাবেক ৩ এমপিসহ নতুন মামলায় ৫ জন গ্রেপ্তার - দৈনিক আমার সময়

সাবেক ৩ এমপিসহ নতুন মামলায় ৫ জন গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর ৩ থানার পৃথক মামলায় সাবেক এমপি সাদেক খান, আ ক ম সরওয়ার জাহান বাদশা, মনিরুল ইসলাম মনুসহ ৬ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন। অন্যরা হলেন, পুলিশের উপ-কমিশনার (এডিসি) রফিকুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। গ্রেপ্তার দেখানো মামলাগুলোর মধ্যে, মনিরুল ইসলাম মনুকে যাত্রাবাড়ী থানার ৬ মামলায়, আবুল হাসানকে একই থানার শিক্ষার্থী হাসান উদ্দিন হত্যা মামলায়, সরওয়ার জাহানকে মোহাম্মদপুর থানার সোহেল রানা হত্যাচেষ্টা মামলায়, একই থানার মো. হোসেন হত্যা মামলায় সাদেক খান, রাজধানীর বাড্ডা থানার ইমন হত্যা মামলায় পুলিশের এডিসি রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। গত বছরের ২৪ আগস্ট ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার করা হয়। এ বছরের ২১ এপ্রিল কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করা হয়। ১৭ জুন সওয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৭ অক্টোবর ডিএমপির গুলশান বিভাগের সাবেক উপ-কমিশনার (এডিসি) রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত বছরের ১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com