1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতখামাইর বিটের জবরদখল কৃত ১৪ একর জমি উদ্ধার করে মিশ্র বনায়ন - দৈনিক আমার সময়

সাতখামাইর বিটের জবরদখল কৃত ১৪ একর জমি উদ্ধার করে মিশ্র বনায়ন

নাজমুল মন্ডল,
    প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
 গাজীপুরের শ্রীপুর রেঞ্জের আওতাধীন সাতখামাইর বিটের অন্তর্ভুক্ত সাতখামাইর মড়ল পাড়া আজিদের ভিটায় ১২ একর এবং তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকার বারটেক্স( কলাবাগান)  বাউন্ডারির ভিতরে ২ একর  সি এস ( ১১২) ও আর এস ৭৭৮ দাগে জবরদখল কৃত জমি উদ্ধার করে মিশ্র বনায়ন করা হচ্ছে।
২৩ জুন ( বৃহস্পতিবার) সকালে সাতখামাইর বিটের বিট কর্মকর্তা মোঃ আইয়ুব আলী খানের নেতৃত্বে অফিসের স্টাফ সহ ২০/২৫ জন শ্রমিক নিয়ে জবরদখল কৃত জায়গায় মিশ্র বনায়নের জন্য চারা গাছ রোপণ কার্যক্রম শুরু করেছেন।
এসময় বিট কর্মকর্তা আইয়ুব আলী খান বলেন সাতখামাইর মরল পাড়া এলাকায় ১২ একর জায়গা এবং আজ বারটেক্স ( কলাবাগান)  বাউন্ডারির ভিতর থেকে ২ একর জবরদখল কারীদের নিকট থেকে উদ্ধার করে চারা গাছ রোপণ করা হচ্ছে। এখানে আমরা আমলকি,জাম,কানাইডাঙ্গা,ধারপার,কড়ই,কাঠ বাদাম,আকাশমণি, চিৎরাসি,কদম, জাড়ুল ইত্যাদি গাছের চারা রোপণ করছি, শাতখামাইর মড়ল পাড়া ১২ হাজার চারা রোপণ করা হয়েছে  এবং আজকে বারটেক্স  (কলাবাগান) বাউন্ডারির ভিতর ২ হাজার চারা গাছ রোপণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com