1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা ‌সীমান্তে ৪০০ বোতল মাদকসহ সাত লক্ষ টাকার পন্য আটক - দৈনিক আমার সময়

সাতক্ষীরা ‌সীমান্তে ৪০০ বোতল মাদকসহ সাত লক্ষ টাকার পন্য আটক

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

সাতক্ষীরা শুক্রবার (২০ জুন ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পদ্মশাখরা, হিজলদী, কুশখালী, তলুইগাছা, মাদরা ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানে সদর থানধীন জোড়া তালগাছ নামক স্থান হতে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করে।
এছাড়াও, পদ্মশাখরা বিওপি’র আভিযানে জোড়া তালাগাছ নামক স্থান হতে ৩৫ হাজার টাকার ঔষধ আটক করে। হিজলদী বিওপি’র আভিযানে বড়ালী আমবাগান হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপি’র আভিযানে শালবাগান হতে ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে।

কুশখালী বিওপির আভিযানে শ্মশ্বান ঘাট হতে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির আভিযানে চাঁন্দা হতে ২ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। এছাড়াও, সুলতানপুর বিওপির আভিযানে আমবাগান নামক স্থান হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৬ লাখ ২২ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com