1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা সীমান্তে বিজিবি বহু অবৈধ মালামাল আটক - দৈনিক আমার সময়

সাতক্ষীরা সীমান্তে বিজিবি বহু অবৈধ মালামাল আটক

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সাতক্ষীরা, ২৪ আগস্ট, ২০২৫  : সাতক্ষীরার সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, মাদরা, চান্দুড়িয়া, বৈকারী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, ভোমরা, পদ্মশাখরা, হিজলদী ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন মজুমদার খাল নামক স্থান হতে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন গেড়াখালী ও ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি, চান্দুড়িয়া বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন চান্দুড়িয়া পাকা রাস্তা নামক স্থান হতে ভারতীয় ওষুধ, বৈকারী বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন বলদঘাটা নামক স্থান হতে ভারতীয় ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর অভিযানিক দল কলারোয়া থানাধীন হঠাৎগঞ্জ নামক স্থান হতে ভারতীয় ওষুধ, ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় শাড়ি, পদ্মশাখরা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন বটতলা নামক স্থান হতে ভারতীয় শাড়ি, হিজলদী বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন বড়ালী নামক স্থান হতে এবং কালিয়ানী বিওপির বিশেষ অভিযানিক দল বটতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ৬ হাজার ৫০০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা এই ওষুধগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com