1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা ‌কালিগঞ্জে দুই সন্তানের জননীর আত্মহত্যা - দৈনিক আমার সময়

সাতক্ষীরা ‌কালিগঞ্জে দুই সন্তানের জননীর আত্মহত্যা

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫

সাতক্ষীরা ‌কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী গ্রামে পারিবারিক কলহের জেরে মাসুরা বেগম (৪২) নামের এক গৃহবধূর মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি স্থানীয় হাবিবুর রহমান ওরফে হবি গাজীর স্ত্রী এবং দুই সন্তানের জননী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (০৪ জুলাই) সকাল ৮টার দিকে নিজ ঘরের বারান্দার গেটে তালাবদ্ধ করে ও ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মাসুরা বেগম।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ ও মানসিক টানাপোড়েন চলছিল। ঘটনার দিন সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি চরম হতাশায় এমন পথ বেছে নেন।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা জানান, আত্মহত্যার পেছনে কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com