1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরায় ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করলেন বিজিবি - দৈনিক আমার সময়

সাতক্ষীরায় ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করলেন বিজিবি

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। শনিবার সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী,ও তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি কাকাডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার কেড়াগাছি  ও গেড়াখালী  হতে ৪ লাখ ৪৩ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ, মাদরা বিওপির সদস্যরা শ্মশানঘাট এলাকা থেকে ৩৫ হাচার টাকার ওষুধ, তলুইগাছা বিওপির সদস্যরা কেড়াগাছি ও চারাবাড়ি হতে ১ লাখ ৪০ হাজার টাকার ওষুধ, চান্দুড়িয়া বিওপির সদস্যরা চান্দুড়িয়া মাঠ থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ওষুধ আটক করে।এছাড়া পদ্মশাখরা বিওপি’র সদস্যরা সদর উপজেলার দাসপাড়া হতে ৭০ হাজার টাকার ওষুধ, হিজলদী বিওপির আওতাধীন বড়ালী আম বাগান হতে ৭০ হাজার টাকার ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল যোগীবাড়ি হতে ৭০ হাজার টাকার ওষুধ, বৈকারী বিওপির সদস্যরা দক্ষিণপাড়া মাঠ নামক স্থান হতে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। পৃথক এসব অভিযানে সর্বমোট ১০ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com