1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাংবাদিক সানজিদ মাহমুদ সুজনকে প্রাণ নাসের হুমকির অভিযোগ  - দৈনিক আমার সময়

সাংবাদিক সানজিদ মাহমুদ সুজনকে প্রাণ নাসের হুমকির অভিযোগ 

মো. ফারুক হোসেন  জেলা প্রতিনিধির, শরীয়তপুর 
    প্রকাশিত : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
শরীয়তপুর জাজিরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজনকে প্রাণ নাসের হুমকি ও দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গিয়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক জাজিরার কয়েকজন জানান, সাংবাদিক সানজিদ মাহমুদ সুজন যে কোন অপরাধ মূলক বিষয়ে নির্ভয়ে লিখে থাকেন। তিনি বেশ কিছুদিন যাবত স্থানীয় দাঙ্গা- হাঙ্গামা, ভূমি দখল, আদালতের রায় অবমাননা, ঘুস-দুর্নীতি, কিশোরগ্যাং ও নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে লেখার কারণে তার ব্যাপক শত্রুতা তৈরি হয়। এছাড়াও রাজনৈতিক একটা প্রভাব তার বিরুদ্ধে পূর্ব থেকেই ছিল। সম্ভবত এ কারণেই  তার উপরে হামলার ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।
সানজিদ মাহমুদ সুজন বলেন, পেশাগত কারণে গত দুই বছর যাবত বিভিন্ন হুমকি-ধমকি ও বিপদের সম্মুখিন হচ্ছি। সাংবাদিকতার কারণে  অন্যায়ের সাথে কখনো আপোষ করি না। তাই কখনোই কোন হুমকিকে গুরুত্ব দেইনি। আজ যেভাবে মুখে কালো কাপর বেধে আমার গাড়ি থামিয়ে হামলা ও হুমকি প্রদান করা হয়েছে, তাতে আমি কিছুটা হলেও আতংকিত।হামলাকারীরা বলেছে আমি রাজনৈতিক বা জাজিরার বিষয়ে কিছু লিখলে তারা আমার হাত ও জিহ্ববা কেটে নিবে। থানায় জিডি করে কি হবে? থানায় জানালে বিপদ আরো বাড়বে। তাই এখনো জিডি করা হয়নি ।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এখনো পর্যন্ত কোন সাংবাদিকের লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com