1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী বাবুর ৫দিনসহ বিভিন্ন মেয়াদে ১৩ আসামীর রিমান্ড মঞ্জুর - দৈনিক আমার সময়

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী বাবুর ৫দিনসহ বিভিন্ন মেয়াদে ১৩ আসামীর রিমান্ড মঞ্জুর

আব্দুল্লাহ আল লোমান,জামালপুর জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার অভিযুক্ত মুলহোতা প্রধান আসামী চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ ৪ জনকে আদালতে সোপর্দ করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। রবিবার তাদেরকে জামালপুর চীফ জুডিশিয়াল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে হাজির করা হলে প্রধান আসামী মাহমুদুল আলম বাবুর ৫দিনসহ বিভিন্ন মেয়াদে ১৩ আসামিকে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
অন্যদিকে আটক মোট ১৩ আসামির মধ্যে  ৬ জনকে  ৪ দিন ও ৬জনকে ৩ দিন করে রিমান্ড দিয়েছেন বিজ্ঞ আদালত
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউনুস আলী বলেন, বিচারক দীর্ঘক্ষণ দুই পক্ষের কথা শুনেছেন। শুনানী শেষে প্রধান আসামী মাহমুদুল আলম বাবুর ৫দিন, ৬ জন আসামিকে ৩ দিন এবং ৬ জনকে ৪ দিন করে রিমান্ড দিয়েছেন।
প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com