1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাংবাদিক নাদিম হত্যায় খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে কুষ্টিয়ায় মানব বন্ধন - দৈনিক আমার সময়

সাংবাদিক নাদিম হত্যায় খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে কুষ্টিয়ায় মানব বন্ধন

এ,জে, সুজন কুষ্টিয়া প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন করেছে কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা।
শুক্রবার (১৬ জুন) সকাল ১০ টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়ায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দদের উদ্যোগে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে  হত্যাকান্ডে জড়িতদের বিচার না হলে তীব্র আন্দোলনের হুমকি দিয়েছে কুষ্টিয়ার সাংবাদিক নেতরা।

বক্তারা সাংবাদিক নাদিমকে নৃসংশ হত্যাকান্ডে জড়িত জামালপুর বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু গংয়ের গুন্ডাদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচার দাবি করেন।

তারা আরও বলেন দেশে আর কত সাংবাদিকরা হত্যার স্বীকার হবে? গুটি কয়েক সন্ত্রাসীদের কর্মকান্ডে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। আজ পর্যন্ত সাংবাদিকদের হত্যার দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়ায় একের পর এক সাংবাদিকরা হত্যার স্বীকার হচ্ছে। খুনিরা পার পেয়ে যাচ্ছে অদৃশ্য কারনে। এভাবে আর কতো হত্যা চলবে অনতিবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন সাংবাদিকরা।
গত বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দূর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com