আগামী ফেব্রæয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় এই স্বল্প সময়ের মধ্যে যতটা ‘সম্ভব’ অর্থনীতির সংস্কার করে যাওয়ার কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল বুধবার মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘‘গতকাল নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। আমাদের এখন সময় কম। আমরা দ্রæত চলে যাব। এখন ফেব্রæয়ারির মধ্যে যতটা সম্ভব যেসব সংস্কার করা যায়, যেসব করে যাব। করে যাচ্ছি।’’ সংস্কার একটি ‘চলমান প্রক্রিয়া মন্তব্য করে তিনি বলেন, ‘‘সংস্কার প্রতিনিয়ত চলবে, আমরা জানি। এটা রিপিট করার দরকার নাই। আমার জীবন যেমন বহমান। সংস্কারও বহমান। তবে আমরা কিছু কাজ শুরু করে যাব।’’ গত মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, আগামী রোজার আগেই, ফেব্রæয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন তিনি। ওই চিঠির ভিত্তিতে নির্বাচনের দিন ঠিক করে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের ‘লুটপাটের’ তথ্যও তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, ‘‘মনসুর (বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর) তো আমার ছাত্র ছাত্র। ও বলতো যে ‘আমি আইএমএফে চাকরি করেছি। ১০০ দেশের মধ্যে কাজ করেছি। পৃথিবীর কোনো দেশে এরকম হয় নাই যে ৮০ শতাংশ টাকা নিয়ে নিয়ে চলে গেছে’।’’ সেই অনিয়মের ব্যাপ্তি বোঝাতে গিয়ে তিনি বলেন, “একটা ব্যাংকে ২০ হাজার কোটি টাকা থাকলে ১৬ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে, এইরকম।’’ অন্তর্বর্তী সরকার ওই ‘লুটপাট’ থামিয়ে ব্যাংক খাতকে একটি ‘ভালো অবস্থায়’ আনতে পারলেও সব কাজ এখনও সম্পন্ন করতে পারেনি, সে বিষয়টি তুলে ধরেন উপদেষ্টা। এ সময় কৃষি ব্যাংকের র্মকর্তাদের ৩৮টি শাখায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে তিনি গাছ পরিচর্যারও তাগিদ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকও উপস্থিত ছিলেন।
Leave a Reply