1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সমন্বয়ক হাসনাতের খোঁজ নিলেন তারেক রহমান - দৈনিক আমার সময়

সমন্বয়ক হাসনাতের খোঁজ নিলেন তারেক রহমান

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

সচিবালয়ের সামনে আনসারদের হামলায় গুরুতর আহত হয়ে সিএমএইচে ভর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সিএমএইচে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। বিএনপি জানিয়েছে, আনসারের হামলায় গুরুতর আহত হয়ে সচিবালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকলে বিএনপির নেতাকর্মীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন এবং সঙ্গে সঙ্গে আইসিইউর ব্যবস্থা করেন। তার গুরুতর আহতের খবর শুনে সে সময় ঢাকা মেডিকেলে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ডা. রফিকুল ইসলামসহ ড্যাবের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেন। এর আগে গত রোববার সচিবালয়ের বাইরে আন্দোলনরত আনসারদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সংঘর্ষ হয়। সেখানে আনসারদের হামলায় গুরুতর আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নেওয়া হয় সিএমএইচে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com