1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সফল বিচারক হিসেবে চাকুরী জীবন শেষ করতে যাচ্ছে জেলা ও দায়রা জজ: মোহাম্মদ ইসমাইল - দৈনিক আমার সময়

সফল বিচারক হিসেবে চাকুরী জীবন শেষ করতে যাচ্ছে জেলা ও দায়রা জজ: মোহাম্মদ ইসমাইল

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সফল বিচারক হিসেবে চাকুরী জীবন শেষ করতে যাচ্ছে কক্সবাজার কোর্ট প্রাঙ্গণ থেকে। দীর্ঘদিন জজ হিসেবে
দেশের বিভিন্ন জেলায় সুনামের
সহিত চাকুরী করে নিজের সফল
কর্মজীবন অতিবাহিত করেছেন।
গত ২০২০ সালের ২ ফেব্রুয়ারী
কক্সবাজার জেলায় যোগদানের মধ্য
দিয়ে দেশের বহু আলোচিত মামলা
সাহসিকতার সহিত নিষ্পত্তি করার
কারণে আইনশৃঙ্খলা বাহিনীর
ক্রসফায়ার বন্ধ হয়ে যায়। এতে
করে অনেক নিরহ মানুষ কথিত
ক্রসফায়ার থেকে বেঁচে যায়। সিি
নয়র জেলা জজ মোহাম্মদ ইসমাইল
এর সরকারি চাকুরী থেকে সম্প্রতি
সময়ে অবসরে যাওয়ার বিষয়টি
ছড়িয়ে পড়লে কক্সবাজারের
আপামর জনসাধারণ এই ন্যায়
বিচারকের কথা সর্ব মহলে
আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। এই
করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল। নিম্ন আদালতে পুরো বিচার বিভাগ ও ন্যায় বিচারে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন ভালো ন্যায়-পরায়ণ জজ জেলাবাসী আজীবন স্মরণ করবে
বলে জানিয়েছেন অনেকে।
বিচারকাজ অন্যান্য প্রশাসনিক
কাজের মতো নয়। এখানে
সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, দালিলিক
প্রমাণাদি বিচার বিশ্লেষণ এবং
| সংশ্লিষ্ট আইন অধ্যায়ন করে বিচার
প্রার্থীদেরকে বিচার প্রদানের লক্ষে
বিচারকদের সময় ব্যয় করতে হয়।
নিম্ন আদালতের কর্মঘণ্টার পূর্ণ
ব্যবহার করে মামলা দায়ের,
নিষ্পত্তির হার শতভাগ ও সুন্দরভাবে দ্রুততম তিনি। কক্সবাজারে যোগদানের পর থেকে গত ৮
সময়ের মধ্যে বিচারপ্রার্থীদের সুবিচার নিশ্চিত আগস্ট ২০২৩ পর্যন্ত তার নিরলস পরিশ্রমের ফলে কক্সবাজারে বহুল আলোচিত মেজর সিনহা হত্যা মামলা, টেকনাফের আলো হত্যা, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্র ফয়সাল হত্যা মামলা, সদরে উদ্ধারকৃত বিপুল পরিমান ১৪ লক্ষ পিস ইয়াবা উদ্ধারের মামলা ও কলাতলীতে আলোচিত সুইট হোম রিসোর্ট এ হত্যা মামলাসহ ২৮,
৬৬৫ টি মামলা নিষ্পত্তি হয়েছে।
চুড়ান্ত বিচারের অপেক্ষায় রয়েছে
অনেক মামলা। স্বাধীনতার পর ৫২
বছরের ইতিহাসে সর্বোচ্চ মামলা
মামলা নিষ্পত্তি করে বিরল দৃষ্টান্ত
স্থাপন করে তিনি প্রমাণ করেছেন,
অপরাধীরা যত বড়ই শক্তিশালী
হোক দেশের প্রচলিত আইনে কারো
ছাড় নেই। কক্সবাজার জেলা ও
দায়রা জজ আদালত সূত্রে জানা
যায়, গত ১ জানুয়ারী ২০২০ ইং
সালে বিচারাধীন মামলা ছিল
৫,৫৪৫ টি, গত ৩০ জুন ২০২৩ ইং
পর্যন্ত দায়েরকৃত মামলা ৩৭, ৪৯৯
টি, নিষ্পত্তিকৃত মামলা ২৮, ৬৬৫,
বিচারাধীন মামলা ৩, ২১০ টি, অন্য
আদালতে বদলী মামলা, ১১,১৬৯
টি। বিচারকালীন সময়ে নিষ্পত্তিকৃত
মামলা সমূহের মধ্যে উল্লেখযোগ্য
হচ্ছে দায়রা মামলা (মাদক ও হত্যা
মামলা)-৯৩টি, স্পেশাল ট্রাইব্যুনাল
মামলা- ১৪৩টি, স্পেশাল মামলা
২টি, ক্রিমিনাল আপীল- ১৯৭টি,
ক্রিমিনাল রিভিশন-৫৮৫টি মামলা
নিষ্পত্তি করেন। আলোচিত
কয়েকটি হত্যা ও মাদক মামলার
রায়- দেশব্যাপী বহুল আলোচিত
মেজর সিনহা হত্যা মামলা (এস.টি মামলা নং-৪৯৩/২০২১) এ । ২য় পৃষ্ঠায় দেখুন
০১ জানুয়ারী ২০২০ ইং সালে বিচারাধীন মামলা ছিল ৫,৫৪৫ টি, গত ৩০
জুন ২০২৩ ইং পর্যন্ত দায়েরকৃত মামলা ৩৭, ৪৯৯ টি, নিষ্পত্তিকৃত মামলা
২৮, ৬৬৫ টি, বিচারাধীন মামলা ৩, ২১০ টি ও অন্য আদালতে বদলী মামলা,
১১,১৬৯ টি। বিচারকালীন সময়ে নিষ্পত্তিকৃত মামলা সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দায়রা মামলা (মাদক ও হত্যা মামলা)-৯৩টি, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা- ১৪৩টি, স্পেশাল মামলা-২টি, ক্রিমিনাল আপীল-১৯৭টি ও ক্রিমিনাল
রিভিশন-৫৮৫টি। সফল বিচারক হিসেবে চাকুরী জীবন ৩১/০১/২০২২ইং তারিখের রায়ে ২জন কে মৃত্যুদন্ড ও ৬ জন কে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০,০০০/- টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়। টেকনাফের চাঞ্চল্যকর ও আলোচিত আলো হত্যা মামলা (এস টি মামলা নং- ২০৮২/২০১৮) এ ১১/০৫/২০২২ইং তারিখের রায়ে ৬ জন আসামীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্র ফয়সাল হত্যা মামলা (এস.টি মামলা ১২৮/২০১৮) এ ৩১/০৮/২০২২ইং
তারিখের রায়ে ৪জন আসামীকে মৃত্যুদণ্ড ও ২জন আসামীকে আমৃত্যু কারাদন্ড এবং প্রত্যেককে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। টেকনাফে ৩০/- টাকা মূল্যমানের কাঠালের জন্য দিনদুপুরে খুন করায় (এস.টি মামলা- ০১/০৬) এ ২৮/১০/২০২০ইং তারিখের রায়ে ১জন আসামীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। আলোচিত কাঠাল হত্যা ও ১৩ লক্ষ পিস মামলায় ১৬জন কে মৃত্যুদন্ড। কক্সবাজার সদরে উদ্ধারকৃত বিপুল পরিমান ১৪ লক্ষ পিস ইয়াবা উদ্ধারের মামলা (এস.টি মামলা নং-১৩৫৬/২০২১) এ ১৬/১১/২০২২ ইং  তারিখের রায়ে ৪ জন আসামীকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ৫০,০০০/- টাকা করে জরিমানা আদেশ প্রদান করা হয়। কক্সবাজার এর কলাতলীতে আলোচিত সুইট হোম রিসোর্ট এ হত্যা মামলা ( এস,টি মামলা নং-
১১৮২/২০২১) এ ৩০/১১/২০২২ইং তারিখের রায়ে ২জন আসামীকে আমৃত্যু
কারাদণ্ড ও ১০,০০০/- টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। ডি.বি এর
পুলিশ কর্তৃক অপহরণ ও চাঁদাবাজীর আলাচিত মামলা (এস টি মামলা নং-
১০২১/২০১৯) এ ২০/০৯/২০২২ইং তারিখের রায়ে ৭জন আসামীকে পেনাল
কোড এর ৩৬৫ ধারার অভিযোগে ৫বছর সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১ লক্ষ
টাকা জরিমানা এবং পেনাল কোড এর ৩৮৬ ধারার অভিযোগে প্রত্যেককে
সাত বছর কারাদন্ড ও ২লক্ষ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়।
দুইলক্ষ পঞ্চান্ন হাজার পিচ এর মাদক মামলা (এস.টি মামলা নং- ১৫৯৭/২০১৯)  এবং ২০/১১/২০২২ইং তারিখের রায়ে ৫জন আসামীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০,০০০/- টাকা জরিমানার আদেশ প্রদান করা হয় । রোহিঙ্গা আসামীদের নিকট ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলা (এস.টি মামলা ২৮১ / ২০২২ ) এ ৫জন আসামী প্রত্যেককে ৭ বছর কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করা হয় । মায়ানমারের নাগরিক আসামীদের নিকট ৩লক্ষ পিস ইয়াবা উদ্ধারের মামলা (এস.টি
মামলা নং-৯৯/২০১৯) এ ৬জন আসামী প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদন্ড
ও ১০ হাজার টাকার জরিমানার আদেশ হয় । উখিয়ার আলোচিত স্বামী কর্তৃক
স্ত্রী হত্যা মামলা (এস.টি মামলা নং-৮৭৬/২০১৮) এ ৩০/১১/২০২২ইং
তারিখের রায়ে ১জন আসামীকে আমৃত্যু সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- টাকা
জরিমানার আদেশ হয়। চকরিয়ার আলোচিত মোহাম্মদ হোসেন হত্যা মামলা
(এস.টি মামলা নং-২০৯/২০১৬) এ ৭/০৮/২০২৩ইং তারিখের রায়ে ১জন
আসামীকে আমৃত্যু, ২জন আসামীকে যাবজ্জীবন ও প্রত্যেকেকে ২০ হাজার
টাকা জরিমানার আদেশ হয়। মার্চ-২০২২ হতে জুলাই-২০২৩ পর্যন্ত ফৌজদারী কার্যবিধি আইনের ৫১৩ ধারা মতে মোট জামানত আদায় ১৮,৬০,৩৬,৫০০/- টাকা। উল্লেখিত মামলা ব্যতীত বহু মাদক মামলায়
বিভিন্ন মেয়াদের সাজা ও হরিয়ানার আদেশ প্রচার করা হয়। ২ ফেব্রুয়ারী-
২০২০ ইং তারিখ থেকে ৩১ জুলাই ২০২৩ দেওয়ানী মামলার পরিসংখ্যান
হলোঃ ২ ফেব্রুয়ারী ২০২০ সালে বিচারাধীন মামলা ছিল ১৪০৮ টি,
ফেব্রুয়ারী ২০২০ থেকে ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত দায়েরকৃত মামলা ১৯০৬
টি ২ ফেব্রুয়ারী ২০২০ থেকে ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত মোট নিষ্পত্তিকৃত মামলা ১৩৭৪ টি, ৩১ জুলাই-২০২৩ ইং পর্যন্ত বিচারাধীন মামলা-৮৬০ টি। ২ ফেব্রুয়ারী ২০২০ থেকে ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত ১০৮০ টি মামলা অন্যন্য আদালতে বদলী করা হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম বলেন, দেশের বিচার বিভাগের ইতিহাসে মাদকের মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন এই দুঃসাহসিক বিচারক মোঃ ইসমাইল। শুধু তাই নয় তিনি সেনাবাহিনী কর্তৃক উদ্ধারকৃত ১৭ লাখ টাকা ছিনতাই মামলার দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করেছেন। রাত দিন পরিশ্রম করে কক্সবাজারের সাধারণ মানুষের কাছে তিনি বিচার বিভাগ ও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। সেই সঙ্গে
দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি ও ন্যায় বিচারের প্রতিফলন ঘটিয়ে বিচার বহির্ভূত হত্যা বন্ধের জন্য আজীবন স্মরণে রাখবে কক্সবাজার  জেলাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com