1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সড়ক দুর্ঘটনায় ফিরোজ চাঁদের মৃত্যু স্বজনদের দাবী এটি পরিকল্পিত হত্যা - দৈনিক আমার সময়

সড়ক দুর্ঘটনায় ফিরোজ চাঁদের মৃত্যু স্বজনদের দাবী এটি পরিকল্পিত হত্যা

শাহ্ আলম
    প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেপরোয়া গতির মটর সাইকেল চাপায় এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার রাত ১১,২০ মিনিটের সময় গোপালগঞ্জের -কোটালীপাড়া টু পয়সার হাট সড়কের মনসা বাড়ী নামক স্থানে রিপনের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
 স্থানীয়রা জানান, ঘটনার সময় রাস্তার পাশে কয়েকজন গরু ব্যবসায়ী গরু বোঝাই টম টম রেখে সড়কের পাশে চা খেতে বসেছিলো।
এসময় কোটালীপাড়া উপজেলার পশ্চিম পাড়া থেকে ছেড়ে  আসা বেপরোয়া গতির মটর সাইকেল টি দোকানের  পাশ দিয়ে যাওয়ার সময়  রাস্তার পাশে দাড় করানো  গরু ব্যবসায়ীদের গরু বোঝাই টম টমের সাথে ধাক্কা লেগে  ফিরোজ চাঁদ (৪৮) কে চাপা দেয় এতে ফিরোজ গুরুতর ভাবে আহত হয়।
 আহত ফিরোজ কে স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
আহত ফিরোজ চাঁদকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্বজনদের দাবী।
মৃত গরু ব্যবসায়ী ফিরোজ চাঁদ, উপজেলার চিত্রা পাড়া গ্রামের মৃত নেহাল চাঁদের ছেলে।
এ দিকে ব্যবসায়ী ফিরোজের মৃত্যুতে তার পরিবার ও এলাকা বাসির মাঝে নেমে এসেছে শোকের মাতম!
নিহত ব্যবসায়ীর বাড়ীতে গিয়ে দেখা যায় তার  স্ত্রী ও তিন কন্যার আহাজারি!
তাদের আহাজারি তে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে!
এ সময় উপস্থিত প্রতিবেশীদেরকে ও  অঝোরে কান্নায় ভেঙে পরতে দেখা গেছে!
এটা দূর্ঘটনা হিসেবে মানতে রাজি নয় এলাকা বাসি ও তার পরিবার!  তাদের দাবী এটা পরিকল্পিত হত্যা!  আর এ হত্যার বিচারও দাবী তাদের।
মটর সাইকেলটিতে  ছিলোনা কোন নাম্বার প্লেট!  তদন্ত সূত্রে জানা যায় যে, নাম্বার প্লেটবিহীন মটর বাইকটি  কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক মেয়র  অহিদুল ইসলাম হাজরার ছেলে তৌকির  হাজরার,  এ নিয়েও এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে !
এ ব্যাপারে নিহত ব্যবসায়ী ফিরোজের ভাতিজা গোলাম রাব্বি বাদি হয়ে উপজেলার বাগান উত্তর পাড়া গ্রামের সোহরাব হোসেন হাজরার ছেলে মটর সাইকেল চালক রনি হাজরা (২৩) ও একই উপজেলার চিত্রা পাড়া গ্রামের হবি খানের ছেলে রবিউল খান (২০) কে  বিবাদী করে কোটালীপাড়া থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করেন বলে জানান কোটালীপাড়া থানার এস আই মোস্তাফিজুর রহমান।
আসামী রনি হাজরা ও রবিউল খাঁনকে কোটালীপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে গোপালগঞ্জ কোর্ট হাজতে প্রেরন করেছেন এবং ঘাতক মটর সাইকেল টি ও জব্দ করেছেন পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com