গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের সংশোধিত এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত ১১৭,৮৫,৮৯,৪০৬.০৫ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।
২০ জুন ( সোমবার) দুপুরে শ্রীপুর পৌরসভা হলরুমে এ বাজেট ঘোষণা করেন শ্রীপুর পৌরসভার বার বার নির্বাচিত মেয়র জনাব আলহাজ্ব মোঃ আনিছুর রহমান।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তরিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল হাসান, নির্বাহী প্রকৌশলী শাহেদ আকতার, হিসাব রক্ষক আব্দুল কুদ্দুস হাওলাদার সহ পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক, শিক্ষক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ বিশেষ ব্যক্তি বর্গ।
এসময় পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান বলেন সকলের সহযোগিতায় শ্রীপুর পৌরসভার কাজগুলো এগিয়ে যাচ্ছে,আমি আপনাদের সহযোগিতা চায়। আজকে যে পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে এ বাজেট আগামী এক সপ্তাহ পর কার্যকর করা হবে এর আগে যদি কোন সংশোধন করা লাগে তাহলে আপনারা বলবেন আলোচনা সাপেক্ষে তা সংশোধন করা হবে।
Leave a Reply