গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় হাফেজ মো: ফাহমিদুল ইসলাম ফাহমিদ নামে হাটহাজারী মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরে সকাল ১০টার দিকে বহেরারচালা কেন্দ্রীয় মসজিদের সামনে তাঁর জানাজা হয়। এরআগে,
সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসেতুর উত্তর পাশে এ দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি ।
নিহত হাফেজ মো: ফাহমিদুল ইসলাম ফাহমিদ (২৪) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বহেরারচালা নতুন বাজার এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।তিনি হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হাইওয়ে পুলিশ ও নিহতের চাচা আক্তার হোসেনের সাথে কথা বলে জানা যায়,’ এ সপ্তাহে মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে আসছিলেন ফাহমিদুল। সোমবার রাতে বন্ধু শামীমকে নিয়ে মাওনা এলাকায় চুল কাটাতে গিয়েছিলেন তিনি। কাজ শেষে বন্ধুকে নিয়ে নিজ স্কুটি বাইক যোগে মাওনা চৌরাস্তার উড়াল সেতুর পশ্চিম পাশ দিয়ে প্রশিকা মোড়ের দিকে যাচ্ছিলেন। বাইকটি নিজেই চালাচ্ছিলেন ফাহমিদুল। তাদের স্কুটি বাইকটি সেখানকার মুড়ির মেইলের কাছে পৌঁছাতেই ময়লার পানিতে চাকা পিছলে পড়ে। এতে স্কুটি বাইক থেকে ডান পাশে পড়ে যায় ফাহমিদুল। এসময় দ্রুত গতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তাঁর মাথা থেঁতলে গিয়ে মস্তক বেড়িয়ে পড়ে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উদ্ধার করে মাওনার আল-হেরা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থা বিবেচনায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর সাথে থাকা শামীম নামে এক আরোহী আহত হয়েছেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন,’ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। ট্রাকটি পেছন থেকে চাপা দিয়ে দ্রুতই চলে যায়। গাড়িটি আটক করা সম্ভব হয়নি। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার হয়েছে।
Leave a Reply