1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরে গভীর রাতের ঝড়ে ঘরের চালের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু - দৈনিক আমার সময়

শ্রীপুরে গভীর রাতের ঝড়ে ঘরের চালের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে বয়ে যাওয়া ঝড়ের কবলে ঘরের চালের নিচে চাপা পড়ে সিরাজ উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

 

মঙ্গলবার সকালের দিকে স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করা হয়। এরআগে, সোমবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মো. সিরাজ উদ্দিন (৭০) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কনুরা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় ভাড়া থেকে বাঁশের সিলিং তৈরির কাজ করতেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে নিহতের ছেলে শাহীন আলম বলেন, বাবা ছাতির বাজার এলাকায় ওই এলাকার তাজউদ্দিনের জায়গা ভাড়া নিয়ে সেখানে অস্থায়ী টিনসেডের ঘর নির্মাণ করে বাঁশের সিলিং তৈরির কাজ করতেন। পাশাপাশি ঘরের এক কোনে একটি চৌকিখাটে ঘুমাতেন। প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে সেখানেই ঘুমিয়ে যান। গভীররাতে প্রচন্ড ঝড় হয়। সকালে স্থানীয়রা আমাকে খবর দেন বাবা ঘরের চালের নিচে চাপা পড়ছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি বাবার মরদেহ বের করছে স্থানীয়রা। মরদেহ উদ্ধারের পরপরই একটি পিক-আপ ভ্যানে করে গ্রামের বাড়তে চলে যাচ্ছি।’

 

জমির মালিক সজীব আহমেদ বলেন, বেশকয়েক বছর যাবৎ সিরাজ উদ্দিন আমাদের জমি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। গতকাল সোমবার দিবাগত রাতে প্রচন্ড ঝড় হয়। তাতে টিনসেডের ঘরের চাল তার উপড়ে পড়ে। সেখানে তিনি চাপা পড়েন। সকাল সাতটার দিকে বিষয়টি জানতে পেরে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে চালের নিচে চাপা পড়া নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, নিহতের বুকের উপর অনেক চাপ পড়ে। বুকের এক দিকের পাঁজর অন্য দিকে চলে গেছে। মরদেহ উদ্ধারের পরপরই তার ছেলে এসে মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে নিয়ে যায়। আমরা প্রশাসনকে অবগত করেছি।’

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের ২৫ হাজার টাকা সহযোগীতা দেওয়া হবে।

 

 

শ্রীপুর থানার পরিদর্শক( অপারেশন) সঞ্জয় সাহা বলেন,’খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে গেছে। কারো আবেদন পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com